এস এম আলম, ২৭ আগস্ট: পাবনায় প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সহায়ক উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম। সর্বমোট ১১৯ টি সহায়ক উপকরণ ৯ টি উপজেলার মাঝে বিতরণ করা হয়। সদর উপজেলায় সহায়ক উপকরণের মধ্যে হুইলচেয়ার, ট্রাই সাইকেল, হোয়াইট ফোন, কর্নার চেয়ার, এলবো ক্রাশ র্ক্যাচ, ওয়াকার, কর্নার চেয়ার, অক্সিলারি ক্রাচ বিতরণ করা হয়।

