Homeজাতীয়নকল তার তৈরি

নকল তার তৈরি

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় আজিজ ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেই সঙ্গে এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪২ লাখ টাকা জরিমানা এবং আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

র‍্যাব-১০ এর সহযোগিতায় বুধবার (৪ নভেম্বর) রাতে অভিযান পরিচালিত হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।অভিযান শেষে সারওয়ার আলম বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরি করছে। আজিজ ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিএসটিআই থেকে তিন ক‍্যাটাগরির (১.৫, ২.৫ এবং ৪.০ আরএম) বৈদ‍্যুতিক ক‍্যাবল তৈরির লাইসেন্স নিয়েছে। কিন্তু তারা বিবিএস, পোলয়, বিআরবি ক‍্যাবলসের নামে নকল তার তৈরি করছে।

এছাড়া কারখানায় ৯৫, ১৫০ আরএম ক‍্যাটাগরির নকল তার তৈরি করা হচ্ছিল, যা বিভিন্ন বড় বড় কলকারখানায় ব‍্যবহৃত হয়। একটি চায়নিজ প্রিন্টিং মেশিন দিয়ে সহজেই নকল তারে বিবিএস, পোলয়, বিআরবি ক‍্যাবলসসহ অন্যান্য নাম বসিয়ে দিচ্ছে।

সারওয়ার আলম বলেন, বিভিন্ন গ্রেডের নকল বৈদ‍্যুতিক তার উৎপাদন করার অপরাধে ১২ জনকে বিভিন্ন মেয়াদে (তিন মাস থেকে দুই বছর) কারাদণ্ড দেয়া হয়েছে। কারখানাটিকে ৪২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রায় এক কোটি টাকার নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments