Homeআন্তর্জাতিকমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে তীব্র উত্তেজনা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে তীব্র উত্তেজনা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট? এটাই এখন সবার প্রশ্ন। যুক্তরাষ্ট্রের নির্বাচন শুধু সেদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং সারাবিশ্বেই এ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও এখনও নিরাপদ অবস্থানেই রয়েছেন বাইডেন। মোট ইলেকটোরাল ভোটে তিনি ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন।

যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল মোট ভোটের সংখ্যা ৫৩৮। যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এই হিসাবে জয়ের খুব কাছাকাছিই আছেন জো বাইডেন। ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ২১৪টি ভোট। আর বাইডেনের হাতে আছে ২৬৪টি ভোট। অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে তার প্রয়োজন আর মাত্র ৬টি ভোট।

এখন পর্যন্ত চারটি রাজ্যের ফলাফল হাতে আসেনি। এসব রাজ্যের ভোট গণনা চলছে। তবে ইতোমধ্যেই ফলাফল কি হতে পারে সে বিষয়ে কিছু ধারণা পাওয়া যাচ্ছে।জর্জিয়া, নেভাদা, নর্থ ক্যারোলিনা এবং পেনসিলভানিয়ার ফল আসতে এখনও কিছুটা সময় বাকি আছে। জর্জিয়ায় মোট ইলেকটোরাল ভোট ১৬টি, নেভাদায় ৬টি, নর্থ ক্যারোলিনায় ১৫টি এবং পেনসিলভানিয়ায় ২০টি।

এর মধ্যে শুধুমাত্র নেভাদায় এগিয়ে আছেন বাইডেন। আর বাকি তিন অঙ্গরাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। ওই তিন অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল ভোট ৫১টি। এখন পর্যন্ত ট্রাম্প ২১৪টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছেন। এর সঙ্গে ওই ৫১টি ভোট যোগ করলে ট্রাম্প পাবেন ২৬৫টি ভোট। জেতার জন্য তার প্রয়োজন আর ৫টি ভোট।

এদিকে, নেভাদায় ট্রাম্প এবং বাইডেনের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ওই অঙ্গরাজ্যে ৬টি ভোট ট্রাম্পের খাতায় যোগ হলে তিনি পাবেন ২৭১টি ভোট। অর্থাৎ তার জয় নিশ্চিত। আবার সেখানে যদি বাইডেন ৬ ভোট নিশ্চিত করতে পারেন তবে তিনি পাবেন ২৭০টি ভোট। অর্থাৎ বাইডেনকে জিততে হলে অবশ্যই নেভাদার ৬ ভোট পেতে হবে।

সে কারণে নেভাদার ভোটের ফলাফলের দিকেই এই মুহূর্তে সবার মনোযোগ। সেখানে এখন পর্যন্ত ৭৫ শতাংশ ভোট গণনা হয়েছে। এখনও ২৫ ভাগ ভোট গণনা বাকি আছে। কি হতে যাচ্ছে সেটাই এখন দেখার অপেক্ষা। আপাতত ফলাফল না পাওয়া পর্যন্ত অপেক্ষাই করতে হচ্ছে।

নেভাদায় এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট। আর প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। সেখানে বাইডেনকে ভোট দিয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ২৫২ জন। আর ট্রাম্প ভোট পেয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৬০৫টি ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান খুব বেশি নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments