Homeআন্তর্জাতিকসাত বছরে প্রথম চীনে পৌঁছেছেন মোদী

সাত বছরে প্রথম চীনে পৌঁছেছেন মোদী

দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানে দুইদিনের সফর শেষ করে চীনের উদ্দেশ্যে রওনায় দেন তিনি। শনিবার (৩০ আগস্ট) দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এমন এক সময়ে মোদী চীনে গেলেন, যখন তার দেশের রপ্তানি পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।জাপান সফরে মোদী বলেন, চীন ও ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখবে।জানা গেছে, চীনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নেবেন মোদী। সম্মেলনটি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হবে। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরাও উপস্থিত থাকবেন।মোদী এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠক করবেন। গত বছর রাশিয়ার কাজানে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সর্বশেষ বৈঠক করেন মোদী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা রয়েছে, সেটি আলোচনায় উঠে আসবে। এছাড়াও বৈঠকে দুই নেতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে ট্রাম্প শুল্ক আরোপ করার পরে শত্রুভাবাপন্ন দেশ দুটি নিজেদের মধ্যকার সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। গত মাসে চীনা পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের সময় উভয় পক্ষের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব নিয়ে সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments