Homeজাতীয়সারাদেশে ‘এগ্রি ব্লকেড’ ঘোষণা কৃষিবিদ ঐক্য পরিষদের

সারাদেশে ‘এগ্রি ব্লকেড’ ঘোষণা কৃষিবিদ ঐক্য পরিষদের

ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ও কৃষিবিদ ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে এগ্রি ব্লকেড ঘোষণা করেছে কৃষিবিদ ঐক্য পরিষদ।শনিবার (৩০ আগস্ট) কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রপে এই কর্মসূচি ঘোষণা করা হয়।এতে জানা গেছে, রোববার (৩১ আগস্ট) সারাদেশে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে এই ব্লকেড কর্মসূচি পালিত হবে। এদিন বিকেল ৪টায় আগারগাঁওয়ে এগ্রি ব্লকেড কর্মসূচি পালন করবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা, বিকেল ৪টায় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে হাবিপ্রবির শিক্ষার্থীরা, ১১টা ৩০ মিনিটে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জুলাই-৩৬ গেটের সামনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করবেন।এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।এ বিষয়ে কৃষিবিদ ঐক্য পরিষদের অন্যতম সংগঠক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন ইমন বলেন, দীর্ঘদিন ধরে কৃষিবিদরা তাদের যৌক্তিক দাবিগুলো জানিয়ে আসছেন। আমরা শান্তিপূর্ণভাবে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে একটা নিরপেক্ষ সমাধান আশা করেছিলাম। কিন্তু আমাদের নীরবতা ও শান্তিপূর্ণ আন্দোলনকে তারা দুর্বলতাভেবে ভুল করেছে। আগামীকাল দেশব্যাপী এগ্রি ব্লকেড কর্মসূচি আয়োজিত হবে। আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া না হলে সামনে আরও কঠোর কর্মসূচি আসবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments