Homeজেলা সংবাদপাবনা জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

পাবনা জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

এস এম আলম, ১০ সেপ্টেম্বর: পাবনা জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়মিত প্যারেড অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও জনসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।  মাস্টার প্যারেড শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আবু আশ্রাফের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাদের সুবিধা-অসুবিধা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনে পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments