Homeআন্তর্জাতিকউত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব

উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দুই কাউন্টিতে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে পড়া দাবানল বহু লোককে ঘরছাড়া করেছে এবং ইতিহাসখ্যাত ‘চাইনিজ ক্যাম্প’ শহরের বড় অংশ পুড়ে ছাই করে দিয়েছে।ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন বিভাগ জানায়, গত মঙ্গলবার বজ্রপাতের পর ২২টি আলাদা আলাদা আগুন ছড়িয়ে পড়ে এবং বুধবার পর্যন্ত ১৩ হাজার একর বন, ঝোপঝাড় ও শুকনো ঘাসভূমি পুড়ে গেছে। আগুনের বিস্তারকে আরও ভয়াবহ করে তুলেছে প্রবল বাতাস।সিয়েরা নেভাদার পশ্চিম ঢালে অবস্থিত ছোট্ট গ্রাম ‘চাইনিজ ক্যাম্প’ আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে শতাধিক লোকেরও কম বসবাস।ক্যালফায়ারের মুখপাত্র জাইমি উইলিয়ামস জানান, দাবানলে শহরের দুটি ঐতিহাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি একটি পাহাড়চূড়ার কবরস্থানও ক্ষতিগ্রস্ত হয়। তবে ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত শহরের গির্জাটি অক্ষত রয়েছে।ক্যালফায়ার জানিয়েছে, পুরো চাইনিজ ক্যাম্প শহর এবং টুয়ালোমি ও পাশের ক্যালাভেরাস কাউন্টির আরও কিছু এলাকায় এখনো জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ বলবৎ আছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৬০০-এরও বেশি দমকলকর্মী কাজ করছেন।

ক্ষয়ক্ষতির পুরো হিসাব এখনো জানা যায়নি, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এক বিবৃতিতে বলেন, এই দ্রুত ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলায় আমরা সব ধরনের উৎস থেকে সহায়তা নিচ্ছি, যার মধ্যে ফেডারেল সংস্থাগুলোর সহায়তাও রয়েছে।অন্তত দুটি মানবিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বাস্তুচ্যুত মানুষদের জন্য, পাশাপাশি গবাদিপশু ও পোষা প্রাণীদের জন্যও আলাদা কেন্দ্র চালু করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments