Homeজাতীয়খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এসময় খাদ্য উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান। সাক্ষাৎকালে পাকিস্তান থেকে চাল আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার হয়।উল্লেখ্য,পাকিস্তান থেকে জিটুজি ভিত্তিতে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে চলতি বছরের ১৪ জানুয়ারি একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

খাদ্য উপদেষ্টা আঞ্চলিক সংযোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আগে পাকিস্তানি পণ্য তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আমদানি হতো। এতে সময় ও খরচ বৃদ্ধি পেতো।পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার খাদ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের পলিটিক্যাল কনসুলার কামরান ডঙ্গল, খাদ্যসচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments