Homeখেলাধুলাবিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

সাসনের ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেবেন দিদিয়ের দেশম। পরবর্তী কোচ হতে পারেন জিনেদিন জিদান। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ফ্রান্সের সংবাদমাধ্যমের দাবি, কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক বিশ্বজয়ী ফুটবলার।ফ্রান্সের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ফুটবল সংস্থার সঙ্গে প্রাথমিক চুক্তি করেছেন জিদান। ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত দু’দফায় রিয়ালের কোচ ছিলেন জিদান।কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে কিংবদন্তি এই ফুটবলার আবার কোচিংয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘খুব তাড়াতাড়ি আমাকে আবার ম্যানেজার হিসাবে দেখা যাবে।’কোন দলের দায়িত্ব নিতে পারেন, তা অবশ্য জানাননি ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বজয়ের অন্যতম নায়ক।কিছু দিন আগে দেশম জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের পর আর জাতীয় দলের দায়িত্বে থাকবেন না। ২০১২ সালে ফ্রান্সের জাতীয় দলের কোচ হয়েছিলেন দেশম। ২০১৮ সালে তার কোচিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ২০১৬ ইউরো কাপের ফাইনালেও উঠেছিল তার দল। আবার ২০২০ সালের ইউরোয় শেষ ১৬ থেকে ছিটকে গিয়েছিল ফ্রান্স।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments