Homeফিচার সংবাদপাবনায় জেলা যুবলীগের উদ্যোগে ’’শহীদ নূর হোসেন দিবস

পাবনায় জেলা যুবলীগের উদ্যোগে ’’শহীদ নূর হোসেন দিবস

এস এম আলম, ১০ নভেম্বর: আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেনদিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা স্লোগান নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিলটি রাজধানীর জিরো পয়েন্ট (বর্তমান শহীদ নূর হোসেন চত্বর) এলাকায় পৌঁছালে পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন যুবলীগ নেতা নূর হোসেন । নূর হোসেনের আত্মত্যাগে তিন জোটের সংগ্রাম ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনুরুদ্ধারিত হয়। দিবসটি উপলক্ষে পাবনা জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় পাবনা ট্র্যাফিক মোড়ে জেলা যুবলীগের পক্ষে শহীদ নূর হোসেন প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, যুগ্ম আহবায়ক শাকিরুল ইসলাম রনি, কার্যকরী সদস্য সৌহার্দ বসাক সুমন , আসিফ ইকবাল জনি, শাকিল খান সহ জেলা যুবলীগের সদস্যবৃন্দ। সেদিন গুলিতে আরো শহিদ হন যুবলীগ নেতা নুরুল হুদা বাবুল ও কিশোরগঞ্জের বাজিতপুরের খেতমজুর নেতা আমিনুল হুদা টিটোও। নূর হোসেনের আত্মত্যাগে তিন জোটের সংগ্রাম অপ্রতিরোধ্য রূপ লাভ করে। শহিদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়েস্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী সরকারের পতন ঘটে। দেশে কায়েম হয় দীর্ঘদিনের লালিত স্বপ্ন গণতন্ত্র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments