Homeজেলা সংবাদত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

এস এম আলম, ৪ জানুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়। যাচাই-বাছাইয়ে ৩২ জন প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়ার তালিকায় যারা রয়েছে তারা হলেন, পাবনা-১ আসনে (সাঁথিয়া-বেড়ার একাংশ) স্বতন্ত্র প্রার্থী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খায়রুন নাহার মিরু ও তাঁতিদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাজী ইউনুস আলী। পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাক্সগুড়া-ফরিদপুর) গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিন ও গণধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা। পাবনা-৪ আসনে (ঈশরদী-আটঘরিয়া) স্বতন্ত্র প্রার্থী ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু রয়েছে। তবে পাবনা-২ আসনে (সুজানগর-বেড়ার একাংশ) এবং পাবনা-৫ (সদর) আসনে কোন প্রার্থীর মনোনায়ন বাতিল হয়নি। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments