Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে কিউবা

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে কিউবা

তেল সরবরাহ আটকে দেওয়ার হুমকি দেওয়ার পর কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে। কিউবার এক কূটনীতিক বলেছেন, কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য্যে যোগাযোগ আছে। কিন্তু এখনো তা আনুষ্ঠানিক ‘সংলাপে’ রূপ নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাভানার ওপর চাপ বৃদ্ধির পর দুদেশের মধ্যে যোগাযোগ হচ্ছে।কিউবার উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কোসিও সোমবার সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার সচেতন যে কিউবা ‘একটি গুরুতর, অর্থপূর্ণ এবং দায়িত্বশীল সংলাপ করতে প্রস্তুত’।কিউবার দীর্ঘকালীন মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনাবাহিনী ধরে নিয়ে যাওয়ার পর কিউবা সরকারের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি সাম্প্রতিক সময়ে উত্তেজনা ছড়িয়েছে। ভেনেজুয়েলায় আকস্মিক হামলা চালিয়ে মাদুরো এবং তার স্ত্রী যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।ডি কোসিও বলেন, আমাদের বার্তা বিনিময় হয়েছে, আমাদের দূতাবাস রয়েছে, আমাদের যোগাযোগ হয়েছে, কিন্তু আমরা বলতে পারি না যে আমাদের সংলাপের একটি টেবিল আছে।অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ডি কোসিও বলেন, যদি আমরা একটি সংলাপ করতে পারি, তাহলে হয়তো তা আলোচনার দিকে এগিয়ে যেতে পারে।তিনি জোর দিয়ে বলেন, কিউবার জন্য কিছু বিষয় এখনো আলোচনার বাইরে, যার মধ্যে রয়েছে দেশের সংবিধান, অর্থনীতি এবং এর সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments