Homeজেলা সংবাদপাবনায় ৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি

পাবনায় ৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি

এস এম আলম, ৩ ফেব্রুয়ারি: বাংলাদেশ সরকারি কর্মচারী স্বমন্বয় পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে পাবনা জেলা শাখার উদ্যোগে ৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পাবনা জেলার সকল দপ্তরের সরকারী কর্মচারীবৃন্দ। তিন দিন ব্যাপী কর্মবিরতি পালনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও পাবনা জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে চলে অবস্থান কর্মসূচি, আলোচনা ও বিক্ষোভ প্রদর্শন। এ সময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। সূত্র মতে, জানা যায় কর্মচারীদের এ দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্খান কর্মসুচিসহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করা হবে। সরকারি কর্মচারীদের এই দাবি আদায় অনুষ্ঠানের ৩য় দিনের কর্মসুচীতে সভাপতিত্ব করেন সরকারি কর্মচারী স্বমন্বয় পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি মোঃ মহিউল আলম এবং সঞ্চালনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক স¤পাদক মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সরকারি কর্মচারী স্বমন্বয় পরিষদের পাবনা জেলা শাখার সেক্রেটারি মো. শাহিন আলম। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন বাবু, সিনিয়র সহসভাপতি মো: ইনসাফ আলীসহ বক্তব্য রাখেন, মো. সাইদুল ইসলাম, এবিএম শফিকুল ইসলাম, আতাউর রহমান, শহিদুল ইসলাম, মোঃ মুরাদ আব্দুল মজিদ, বিচার বিভাগের মোঃ আইনুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আ: মান্নান, সিভিল সার্জন অফিসের মোঃ মতিউর রহমান, জেলা হিসাব রক্ষণ অফিসের মোঃ সাদ্দাম হোসেন, পানি উন্নয়ন বোর্ড এর মোঃ শফিকুল ইসলাম ও মোঃ সেতু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments