এস এম আলম, ৩ ফেব্রুয়ারি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭২ পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং প্রখ্যাত শ্রমিক ও জননেতা এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিমুল বিশ্বাস পাবনার উন্নয়নের ২৪ দফা পেশ করেন যা ইতোমধ্যে অনেকগুলো কাজ চলমান। বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। শিমুল বিশ্বাসের সাথে আসা নেতাদের সাথে পরিচয় করিয়ে দেন জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, যুগ্ন আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার,সদস্য একেএম মুসা, মাহমুদুননবী স্বপন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব তসলিম হাসান খান সুইট, সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক জিএস মুনতাজ আলী মুনতাজ ও পাবনা প্রেস ক্লাবে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ। শেষে ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শিমুল বিশ্বাস-এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
RELATED ARTICLES
