এস এম আলম, ৩ ফেব্রুয়ারি: “শিমুল বিশ্বাস-কে ধানের শীষে ভোট দিন, পাবনাকে দিন উন্নয়ন, মর্যাদা ও আগামীর ঠিকানা” এই স্লোগানে পাবনাস্থ ১২টি বেসিক ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের আয়োজনে- নির্বাচনী শ্রমিক মহাসমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিকালে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর বা (মুক্তমঞ্চে) এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদরের সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। তিনি শ্রমিকদের এতো বিশাল উপস্থিত দেখে আবেগাপ্লুত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে যার যার নিজ নিজ দায়িত্ব নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করার আহ্বান জানান। প্রধান বক্তার বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭২ পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী,জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং প্রখ্যাত শ্রমিক ও জননেতা এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।শিমুল বিশ্বাস বলেন আপনারা দোয়া করবেন যেনো আমি লোভের বসবর্তী না হই। সংসদে গিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারি। বিশেষ অতিথির বক্তব্যে পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির। তিনি শিমুল বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করে বলেন সরকারের বিভিন্ন শাখা পরিবহন খাতের কোনও নেতার সাথে কোনও আলাপ না করে অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছে যা সম্পূর্ণ অন্যায়। পাবনাস্থ ১২টি বেসিক ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক ফিরোজ খান এর সভাপতিত্বে বিশেষ বক্তার বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক। বিশেষ অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এমএ আব্দুল বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান, পাবনা মোটর মালিক গ্রুপের সাধারণ স¤পাদক মোমিনুল ইসলাম মমিন, বাংলাদেশ ট্রাক বাস এসোসিয়েশনের প্রেসিডেন্ট রায় রমেশ, মহাসচিব সাইফুল আলম ও উত্তরবঙ্গ আঞ্চলিক ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ মিটুল। আসন গ্রহনের পর অতিথিদের ফুল দিয় বরণ করার পর আরও বক্তব্য দেন সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক শিমুল আহমেদ, ইলেক্ট্রনিক সমিতির সভাপতি শফিকুর রহমান, জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ স¤পাদক শামীম ইসলাম,সদর উপজেলা স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, আতাইকুলা মোটর শ্রমিক নেতা আব্দুল বারিক, মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন, জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সদর উপজেলা স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ স¤পাদক লিটন বিশ্বাস এবং বিউটি পার্লার ও সেলুস সমিতির সাধারণ স¤পাদক আসমা আক্তার। উপস্থিত ছিলেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ স¤পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজের উপাধক্ষ আব্দুল আলীম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, বাংলাদেশ পেট্রোল পা¤প ওনার্স এসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, সদর ৫ আসন ধানের শীষ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এনামুল হক এনাম, পাবনা জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ স¤পাদক রেহানুল ইসলাম বুলাল, হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সদর উপজেলা সেলুন, দোকান ও বিউটি পার্লার ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক সাজ্জাদ হোসেন জীবন, পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি খাদেমুল ইসলাম বাদশা, মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ স¤পাদক আলহাজ্ব আশরাফ হোসেন রাজন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান রানা, পাবনা জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আমজাদ হোসেন, সিনিয়র লাইন সেক্রেটারি শাহীন শেখ, লাইন সেক্রেটারি রবিউল ইসলাম বাবলু, টার্মিনাল শাখার সহ সভাপতি আব্দুল মান্নান ড্রাইভার, জেলা মোটর মেকানিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক, দোগাছি ৪ নং ওয়ার্ড ধানের শীষ প্রতীক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুর রশিদ ড্রাইভার, আটঘরিয়া পরিবহন শ্রমিকের সভাপতি নজরুল ইসলামসহ পাবনাস্থ সকল শ্রমিক সংগঠনের ২০ হাজার নেতা ও সাধারণ শ্রমিক। স¤পূর্ণ অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন পাবনা জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর এবং জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক স¤পাদক সুলতান মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান।



