Homeজেলা সংবাদপাবনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সমন্বয় সভা...

পাবনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

এস এম আলম, ৩ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পাবনায় জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ বজলুর রশিদ। পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ শাহজাহান, পুলিশ সুপার আনোয়ার জাহিদ। সভায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়। বিভাগীয় কমিশনার জানান, পাবনায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments