এস এম আলম, ২৪ অক্টোবর: পাবনা রাধানগর ১১ নং ওয়ার্ড লেবু সিপাহী রোডে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। পাবনা জেলা প্রশাসক আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় পৌর এলাকায় ১১ নং ওয়ার্ডে অভিযানে উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভি জেলা প্রতিনিধি এস এম আলম, সি আই আসাদুজ্জামান, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী। এসময় মশা নিধনে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনা মূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গু বিস্তার রোধে এ ধরনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার উপর গুরুত্ব করা হয়।




