এস এম আলম, ২১ ফেব্রুয়ারি: পাবনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। রাত ১২টা ০১ মিনিটে ২১শে ফেব্রুয়ারিতে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্কয়ার পরিবার, পাবনা প্রেসক্লাব, শাপলা ক্লাব, বাংলাদেশ ডাক বিভাগ, আয়কর কার্যালয়, জেলা বিএনপি, বনমালী শিল্পকলা, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন। এছাড়া সকালে বিভিন্ন সংগঠন শহীদদের পুষ্পস্তবক অর্পণ করেন। দিনব্যাপী নানা কর্মসূচী পালন করছে বিভিন্ন সংগঠন।


