এস এম আলম, ২১ ফেব্রুয়ারি: পাবনায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাত ১২টা ০১ মিনিটে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি ও পৌর প্রশাসক মনিরুজ্জামান, প্রধান নির্বাহী অফিসার জেলা পরিষদ মাহফুজা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইয়াসমিন মনিরা সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

