Homeজাতীয়সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে আলোচনার জন্য আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠক বসছে। ওআইসি সচিবালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার ভোরে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মন্ত্রীর। মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরও যাচ্ছেন জেদ্দায়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি দখলদারিত্বের সিদ্ধান্ত, বসতি স্থাপন ও তথাকথিত ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে আলোচনার জন্য ওআইসি এই জরুরি বৈঠকের আয়োজন করেছে। বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে অব্যাহত সমর্থন দিয়ে আসছে। বৈঠকে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরবে।ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খলিলুর রহমানের এটি প্রথম বিদেশ সফর। সফরটি বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণ মূল লক্ষ্য হলেও বৈঠকের ফাঁকে ওআইসিভুক্ত কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ড. খলিলুর রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments