Homeখেলাধুলাব্রুকের সেঞ্চুরিতে সেমিতে ইংল্যান্ড

ব্রুকের সেঞ্চুরিতে সেমিতে ইংল্যান্ড

লড়াইটা হলো টানটান। যাতে শেষ হাসি হাসলো ইংল্যান্ড। পাল্লেকেলেতে উত্তেজনাকর এক ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে ইংলিশরা।সুপার এইটে টানা দুই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিশ্চিত করে ফেলেছে হ্যারি ব্রুকের দল। অন্যদিকে সমান ম্যাচে একটি পরিত্যক্ত আর এক হারে বিদায়ের শঙ্কায় পাকিস্তান।হ্যারি ব্রুক বলতে গেলে একাই ম্যাচটা পাকিস্তানের হাত থেকে বের করে নিয়েছেন। তার বিধ্বংসী এক সেঞ্চুরিতে সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার পরও দুর্দান্তভাবে ১৬৫ রান তাড়া করে জেতে ইংল্যান্ড।অথচ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল ইংল্যান্ড। পাওয়ার প্লেতে বল হাতে আগুন ঝরান শাহিন শাহ আফ্রিদি। ফেরান ফিল সল্ট (০), জস বাটলার (২) আর জ্যাকব বেথেলকে (৮)।৩৫ রানে ৩টি আর ৫৮ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। টম ব্যান্টন (২) আর স্যাম কারানকে (১৫ বলে ১৬) ইনিংস বড় করতে দেননি উসমান তারিক। তবে হ্যারি ব্রুক একটা প্রান্ত ধরে ইংলিশদের এগিয়ে নিতে থাকেন মারকুটে ব্যাটিংয়ে।

২৮ বলে ফিফটি আর ৫০ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি করে অবশেষে শাহিন আফ্রিদির শিকার হন ব্রুক। ৫১ বলে ১০০ রানের ইনিংসে ১০টি চার আর ৪টি ছক্কা হাঁকান তিনি। ততক্ষণে ম্যাচ পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছে।ব্রুক যখন আউট হন ৩ ওভারে ইংল্যান্ডের দরকার মাত্র ১০। এরপর উইল জ্যাকস ২৩ বলে ২৮ করে মোহাম্মদ নওয়াজের শিকার হলে শেষদিকে ক্ষীণ আশা জেগেছিল পাকিস্তানের। ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন নওয়াজ।শেষ ওভারে ইংল্যান্ডের দরকার পড়ে ৩। সালমান মির্জার বলে বাউন্ডারি হাঁকিয়ে সব উত্তেজনার আগুনে জল ঢেলে দেন জোফরা আর্চার। ৫ বল হাতে রেখে জয় পায় ইংল্যান্ড।পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৩০ রানে নেন ৪টি উইকেট।এর আগে সাহিবজাদা ফারহানের ঝোড়ো হাফসেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।ফারহান ৬৩ রানের ইনিংস খেলে মূল ভূমিকা রাখেন পাকিস্তানের দলীয় সংগ্রহে। ৭ চার ও দুই ছক্কায় ইনিংসটি সাজান তিনি। শেষে শাদাবের ২৩ রানের ক্যামিওতে লক্ষ্যটা চ্যালেঞ্জিং পায় পাকিস্তান। শেষ বলে রানআউট হওয়ার আগে ৪ চারে ইনিংস সাজান তিনি।ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন লিয়াম ডসন। দুটি করে জোফরা আর্চার ও জেমি ওভারটন। আদিল রশিদ উইকেট পেয়েছেন একটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments