Homeজেলা সংবাদপাবনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

পাবনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

এস এম আলম, ৫ নভেম্বর: ’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এ স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ র‍্যালীর আয়োজন করা হয়। পাবনা সদর উপজেলা চত্বর থেকে র‍্যালীটি বের হয়ে উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা অংশ নেন। আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খানিলা স্টেডিয়াম মাঠ থেকে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা বিকাশ, সুস্থ সংস্কৃতির চর্চা এবং ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments