এস এম আলম, ৪ নভেম্বর: পাবনায় জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু তাঁর স্বরচিত মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক ”পাবনা জেলার মুক্তিযুদ্ধের কথা” ও ইংরেজীতে অনুবাদ গ্রন্থ ‘Pabna in The War of Liberation’ এর দুইটি সৌজন্য কপি জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।




