এস এম আলম, ৪ নভেম্বর: পাবনায় কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা জোরদার এবং কৃষি খাতে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে এবি ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ১০৪ জন কৃষকের মাঝে এ ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তি নিশ্চিতকরণ এবং দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে কৃষকদের অবদানের ওপর গুরুত্বারোপ করেন। কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষির আধুনিকায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




