এস এম আলম, ২ মার্চ: পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে পকেটমারির সময় ধৃত আসামি ইমরান হোসেনকে সামারি ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, আদালত চলাকালে লিফটের সামনে ভিড়ের মধ্যে তিনি একজনের পকেট থেকে মানিব্যাগ চুরি করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে আটক করা হয় এবং ভুক্তভোগীর লিখিত নালিশের ভিত্তিতে তাৎক্ষণিক সামারি ট্রায়াল করা হয়। অভিযোগ পাঠ করে শোনানো হলে আসামি দোষ স্বীকার করেন। তিনি আদালত চত্বরে নিয়মিত সংঘবদ্ধভাবে পকেটমারির কথাও স্বীকার করেন। দোষ স্বীকারের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান সামারি ট্রায়াল স¤পন্ন করে তাকে তাৎক্ষণিক ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালত সূত্র আরও জানায়, আদালত চত্বরে পকেটমারি, প্রকাশ্যে ধূমপান, পানের পিক ফেলা প্রভৃতি শৃঙ্খলাভঙ্গমূলক অপরাধ দমনে সামারি ট্রায়াল অভিযান অব্যাহত থাকবে।
পাবনায় আদালত চত্বরে পকেটমার, সামারি ট্রায়ালে ৬ মাসের কারাদন্ড
RELATED ARTICLES
