Homeজেলা সংবাদএসেট প্রকল্পের অর্থায়নে পাবনায় জব ফেয়ার এবং সেমিনার অনুষ্ঠিত

এসেট প্রকল্পের অর্থায়নে পাবনায় জব ফেয়ার এবং সেমিনার অনুষ্ঠিত


এস এম আলম, ৩ মার্চ: এসেট প্রকল্পের অর্থায়নে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা এবং সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা। বিশেষ অতিথি, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-কর্ম️চারী ও শিক্ষার্থ️ীদের উপস্থিতিতে উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌ. অনিমেশ পাল। এ ফেয়ারে স্কয়ার গ্রুপ সহ ১৮টি স্টল দিনব্যাপী অত্র প্রতিষ্ঠান থেকে পাশকৃত গ্রাজুয়েটদের সিভি গ্রহন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ (অব:) টিএসসি মোঃ হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপক মানবসম্পদ বিভাগ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড হারুন উর রশীদ, সাজিদ সায়মন এগ্রো ফার্ম লি: এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল ইসলাম, আইটিটি পলিটেকনিক ইন্সটিটিউটের পরিচালক আলতাফ হোসেন, আইডিবির সভাপতি মহসিন আলী, ডাইনামিক সানপাওয়ার লিমিটেডের ম্যানেজার জহুরুল ইসলাম, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর আব্দুল গফুর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্সট্রাকটর আরিফুল ইসলাম। শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ক্রেষ্ট প্রদান এবং এমওইউ স্বাক্ষরের মাধ্যমে উভয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments