Homeআন্তর্জাতিকবিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়ালো

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়ালো

ইসরায়েলের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের হামলার পর বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়তেই রয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে গেছে, যা এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে গ্যাসের দামও প্রায় ৩০ শতাংশ বেড়েছে।বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বন্ধ থাকলে জ্বালানির দাম আরও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।তেলবাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হারি আল-জাজিরাকে বলেন, মধ্যপ্রাচ্যের মানদণ্ড তেল যেমন ওমান ও দুবাই ক্রুড এরই মধ্যে ১৫০ ডলারের সীমা অতিক্রম করেছে। ফলে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট না হলেও ২০০ ডলার এখন আর দূরের নয়।তিনি আরও বলেন, এখন থেকে তেলের দাম কতটা বাড়বে, তা প্রায় পুরোপুরি নির্ভর করছে হরমুজ প্রণালি কতদিন বন্ধ থাকে তার ওপর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments