Homeআন্তর্জাতিকইরানকে ১৫ দফা শান্তি পরিকল্পনা দিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানকে ১৫ দফা শান্তি পরিকল্পনা দিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো নাম প্রকাশ না করা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র একটি ১৫ দফা শান্তি পরিকল্পনা ইরানের কাছে হস্তান্তর করেছে। তবে বিবিসি এ ধরনের কোনো ডকুমেন্টস এখনো দেখেনি।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে এই মুহুর্তে একটি আলোচনা চলছে এবং যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র এ নিয়ে কথা বলছে তারা খুবই মরিয়া হয়ে একটি চুক্তি করতে চাইছে।যদিও একদিন আগেই ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর প্রত্যাখ্যান করে এটিকে ‘ভুয়া খবর’ হিসেবে আখ্যায়িত করেছেন।তবে মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলাপের সময় বলেছেন, ইরান শুধু অস্থায়ী নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী।এদিকে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ছয় শতাংশ কমেছে। যদিও ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে।

ইরান জানিয়েছে, শত্রু ভাবাপন্ন নয় এমন জাহাজকে তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেবে। এতে বোঝা যাচ্ছে যে, কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ওই জলপথের ওপর নিয়ন্ত্রণ রাখতে চাইছে তেহরান।অপরদিকে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত প্রায় ৮২ হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments