Homeজাতীয়জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ৩৮৬ অভিযান

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ৩৮৬ অভিযান

দেশে জ্বালানি খাতে চলমান অস্থিরতা কাটাতে অবৈধ মজুত, বেশি দামে তেল বিক্রি, আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৮৬টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ২১৪টি মামলা করা হয়েছে। অর্থদণ্ড দেওয়া হয়েছে ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। সোমবার (৩০ মার্চ) সকালে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এতে আরও বলা হয়, এসব ঘটনায় নীলফামারী জেলায় ৩ জনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা অভিযান অব্যাহত রেখেছেন বলেও জানানো হয় এতে।ইরানে হামলা, পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা চলছে। ফলে গোটা বিশ্বে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের জ্বালানি তেলের বাজারে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই দেশের পেট্রোল পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে জ্বালানি তেল কিনতে হচ্ছে যানবাহন চালকদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments