এস এম আলম, ১ এপ্রিল: সরকারের নির্বাচনী অঙ্গীকারের বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা। সকালে পাবনা সড়ক বিভাগের আয়োজনে পাবনা গাছপাড়া সড়কে বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ, উপ-বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী বিপুল খান, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী শামিম রেজা সহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা।
