এস এম আলম, ৭ এপ্রিল: “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান,সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। পাবনা জেলায় সিভিল সার্জন অফিস, যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আয়োজন করে। র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বৈশাখী, ডেপুটি সিভিল সার্জন ডা. মো: খায়রুল কবির, সিভিল সার্জন অফিস ও পাবনা সদর উপজেলার মেডিকেল অফিসারবৃন্দ। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো: রাশিদুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক, আসিয়াব, ওয়াই, ডব্লিউ সি এ সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সিভিল সার্জন অফিস ও পাবনা সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।”স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকলপ্রাণ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিজ্ঞানের কল্যাণকর ব্যাবহার নিশ্চিত করার মাধ্যমে সকলের সুস্বাস্থের বিধান করার বিষয়ে সভায় আলোচনা করা হয়। আগামীর বিশ্ব যেন সকলের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ হয় এই অঙ্গীকার ব্যাক্ত করা হয়।
