এস এম আলম, ১২ এপ্রিল: পাবনায় জেলা পরিষদের অর্থায়নে জেলার মালিগাছা টেবুনিয়ায় জোবায়দা খাতুন ইবতেদায়ি মাদরাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়। সকালে এতিমখানার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত জহুরুল ইসলাম বিশু। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন, এতিমখানার সভাপতি মনিরুল আলম শাহিন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে মাদরাসার শিক্ষার্থীদের সাথে মোনাজাত করা হয়।

