এস এম আলম, ১২ এপ্রিল: পাবনার ঐতিহাসিক চাঁপা বিবি ওয়াকফ এস্টেট মসজিদ কমপ্লেক্সে মার্কেটের চতুর্থ তলায় মসজিদের আবাসিক কোরানিয়া মাদ্রাসার নির্মাণকাজ শুরু হয়েছে। রোববার দুপুরে পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু এই নির্মাণকাজের উদ্বোধন করেন। এসময় মসজিদের মোতায়ালী আলহাজ্ব হারুন উর রশিদ খান, আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, ডাক্তার শামসুল ইসলাম, আলহাজ্ব শফি উদ্দিন মিয়া, আলহাজ্ব মোফাখখারুল ইসলাম, জেলা পরিষদের প্রকৌশলী আলতাফ হোসেন, সাংবাদিক এস এম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পাবনার ঐতিহাসিক চাঁপা মসজিদ আবাসিক কোরানিয়া মাদ্রাসার নির্মাণকাজের উদ্বোধন
RELATED ARTICLES
