এস এম আলম, ১৩ এপ্রিল: পাবনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে ১ম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইয়াসমিন মনিরা, অতিরিক্ত জেলা প্রশাসক লিটন ঢালী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।




