এস এম আলম, ১৩ এপ্রিল: পাবনা পৌরসভাকে আরো অধিকতর সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পাবনা সদর ৫ আসনের সংসদ সদস্যের উদ্যোগে পাবনা পৌরসভা, ব্র্যাক এবং স্কয়ারের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌরসভার সম্মেলন কক্ষে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, সমাজসেবক মোশতাক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম, সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন সহ স্কয়ার গ্রুপের কর্মকর্তাবৃন্দ, ব্র্যাক এর কর্মকর্তাবৃন্দ, পৌরসভার সাবেক কমিশনারগণ ও সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন।
পাবনা পৌরসভাকে আরো অধিকতর সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে যৌথ সভা অনুষ্ঠিত
RELATED ARTICLES
