এস এম আলম, ১৩ এপ্রিল: পাবনায় চলছে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড আয়োজিত রুচি বৈশাখী উৎসবের সর্বশেষ প্রস্তুতি। হৃদয় নাচে বৈশাখী সাজে এই স্লোগানে আগামীকাল পহেলা বৈশাখ সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এক ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে। এ কনসার্ট সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী নগর বাউলখাত জেমস, জনপ্রিয় শিল্পী ইমরান, ঐশী সহ খ্যাতনামা শিল্পীরা। কনসার্টের আগে বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে এক বিশাল বৈশাখী শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। বিকেলে এ আনন্দ আয়োজনের সর্বশেষ প্রস্তুতি দেখতে কলেজ মাঠ পরিদর্শন করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এসময় সেখানে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
পাবনায় স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড আয়োজিত রুচি বৈশাখী উৎসবের সর্বশেষ প্রস্তুতি
RELATED ARTICLES
