এস এম আলম, ১৪ এপ্রিল: পাবনায় জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সকালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে বৈশাখী মেলা উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
পাবনায় জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
RELATED ARTICLES
