Homeজেলা সংবাদপাবনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

এস এম আলম, ১৪ এপ্রিল: পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সকালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে বৈশাখী মেলা উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। এছাড়াও দিনটি উপলক্ষে স্কয়ারের উদ্যোগে শোভাযাত্রা, স্কয়ার রুচি বৈশাখী উৎসব, গ্রামীণ লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments