Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ৭২ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ৭২ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে: ট্রাম্প

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফার আলোচনা আগামী ৭২ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের সূত্রগুলো তাদের জানিয়েছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হতে পারে। এ ব্যাপারে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি জবাব দিয়েছেন, ‘সম্ভাবনা আছে’।এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তানের যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান তাদের রাজনৈতিক পরিস্থিতির ওপর সতর্কভাবে নজর রাখছে।টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইরানের রাষ্টীয় বার্তা সংস্থা আইআরএনএ বাঘাইকে উদ্ধৃত করে বলেছে, ইরান তাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার্থে ‘প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা’ নেবে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দেন। তখন তিনি দাবি করেন, ইরানের সরকার ‘বাজেভাবে বিভক্ত’।ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা আছে কি না সে প্রসঙ্গে বাঘাই বলেন, ‘জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হলো কূটনীতি। যখনই আমরা মনে করবো যে কূটনীতি প্রয়োগের প্রয়োজন আছে এবং তার জন্য যথোপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, তখন আমরা পদক্ষেপ নেবো।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments