এস এম আলম, ২৩ এপ্রিল: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ “ এই প্রতিপাদ্যে পাবনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক জেনারেল হাসপাতাল ডা. রফিকুল হাসান, উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর শরিফুল ইসলাম সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, এনজিওর প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থীরা।
