Homeজেলা সংবাদপাবনা সদর উপজেলা ভূমি অফিসে অভিযোগ দাখিলের হোয়াটসঅ্যাপ নাম্বার সম্বলিত ব্যানার উদ্বোধন

পাবনা সদর উপজেলা ভূমি অফিসে অভিযোগ দাখিলের হোয়াটসঅ্যাপ নাম্বার সম্বলিত ব্যানার উদ্বোধন

এস এম আলম, ২৩ এপ্রিল: পাবনা সদর উপজেলা ভূমি অফিসে অভিযোগ দাখিলের হোয়াটসঅ্যাপ নাম্বার সম্বলিত ব্যানার উদ্বোধন করা হয়। বিভাগীয় কমিশনার রাজশাহী ড. আ. ন. ম. বজলুর রশীদ এর নির্দেশনায় স্থাপিত ব্যানারটি উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, জোনাল সেটেলমেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) নূর-এ-আলম, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া তাসনিম, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত তাসনিম বর্ষা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ মিডিয়াকর্মীবৃন্দ, পাবনা সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও সেবাপ্রার্থীগণ । গোপনীয়ভাবে উপযুক্ত স্থানে অভিযোগ প্রেরণের এই ব্যবস্থা দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণে সহায়ক হবে বলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments