এস এম আলম, ৩ মে: পাবনায় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে বিআরটিএ এর ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ^াস। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, ট্রাফিক মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিম সহ মোটর মালিক গ্রুপের সদস্যবৃন্দ, ট্রাক লরি গ্রুপে সদস্যবৃন্দ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আড়াই কোটি টাকার চেক বিতরণ করা হয়।

