Homeআন্তর্জাতিকট্রাম্পের ২ ঘণ্টার বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ

ট্রাম্পের ২ ঘণ্টার বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সিচুয়েশন রুম’-এর বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউজে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টা পার হলেও ট্রাম্প কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা জানায়নি কর্তৃপক্ষ।হোয়াইট হাউজের একজন কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, ‘সিচুয়েশন রুমের বৈঠকটি শেষ হয়েছে এবং এটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প কেবল এমন একটি চুক্তিতেই পৌঁছাবেন যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো এবং তার বেঁধে দেওয়া শর্তগুলো পূরণ করবে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।’এর আগে শুক্রবার সকালে ট্রাম্প নিজেই এই বৈঠকের ঘোষণা দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালি ফের উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর বিষয়ে একটি ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতেই এই বৈঠক ডাকা হয়েছে।এদিকে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ সচল থাকলেও এখনো কোনো সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দুই দেশ এখনো যোগাযোগ রক্ষা করে চলেছে, তবে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্ভাব্য এই চুক্তিতে অনুমোদন দিয়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।অন্যদিকে, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে নিজেদের নিয়ম মানতে বাধ্য করতে ইরান ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথোরিটি’ নামে নতুন একটি সংস্থা গঠন করেছে। সংস্থাটিকে সম্প্রতি মার্কিন রাজস্ব দপ্তর নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করলেও তারা তাদের কার্যক্রম ‘বিনা বাধায়’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

সুত্র: সিএনএন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments