ইসরায়েলি বাহিনীর কমান্ড হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা আবাবিল ড্রোন দিয়ে লেবাননের নাকুরা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি কমান্ড হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।গোষ্ঠীটি আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা দুটি আবাবিল ড্রোন দিয়ে হাদ্দাথা শহরের দক্ষিণ উপকণ্ঠে একদল ইসরায়েলি সৈন্যকে এবং রকেট ও কামানের গোলা দিয়ে ইয়োহমোর আল-শাকিফের উপকণ্ঠে হামলা চালিয়েছে।শনিবার ইসরায়েলি সৈন্য ও স্থাপনার বিরুদ্ধে অন্তত ২৫টি অভিযান চালানোর দাবি করার পর হিজবুল্লাহ সর্বশেষ এই হামলা চালায়।গোষ্ঠীটি বলেছে, তারা লেবানন ও তার জনগণকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলকে প্রতিহত করতে এবং দেশটির বিরুদ্ধে ‘বিপজ্জনক উদ্দেশ্য সাধনে’ বাধা দিতে ‘এর চেয়ে কম কিছু করা সম্ভব নয়’ বলেও উল্লেখ করা হয়।এদিকে জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি শব্দটিকে উপহাসের পাত্রে পরিণত করছে।
তিনি আল জাজিরাকে বলেন, পশ্চিম তীরের ফিলিস্তিনি এবং লেবাননের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির অর্থ হলো, তারা চায় অপর পক্ষ যুদ্ধবিরতি করুক, অথচ ইসরায়েল গুলি চালিয়েই যাচ্ছে।হাশেমি বলেন, আমরা গাজা নিয়ে কথা বলতে পারি। গত অক্টোবর থেকে সেখানে নামমাত্র যুদ্ধবিরতি চলছে। আমি শেষবার যখন সংখ্যাগুলো দেখেছিলাম, তখন যুদ্ধবিরতির অজুহাতে গাজায় ইসরায়েলের হাতে প্রায় ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।তিনি আরও বলেন, আর লেবাননেও এখন একই ঘটনা ঘটছে। হাশেমি উল্লেখ করেন যে, ট্রাম্প লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করা সত্ত্বেও ইসরায়েল সেখানে হামলা চালাচ্ছে। তিনি বলেন, লেবাননে বলার মতো কোনো যুদ্ধবিরতি নেই।
