বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচেও যাচাই-বাছাই চালু রেখেছে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। ট্যাম্পায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম ও দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন দুটি দল নামান তিনি।ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন বিরতির ঠিক আগমুহূর্তে জাতীয় দলের হয়ে নিজের ৭৯তম আন্তর্জাতিক গোলটি করেন। ওই গোলেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফলাফল।এরপর একাধিক পরিবর্তন এনে টুখেল স্কোয়াডের শক্তির পরীক্ষা নেন। আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে এত পরিবর্তন আনেন তিনি।বিশ্বকাপেরর ২৬ জনের স্কোয়াডে না থাকা লিভারপুলের ১৭ বছর বয়সী উইঙ্গার রিও নগুমোহার অভিষেক করানো হয়। ইংল্যান্ডের ইতিহাসে পঞ্চম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হন।তীব্র গরমে খেলা এই ম্যাচটি ছিল তুলনামূলকভাবে ধীরগতির ও কম-উত্তেজনাপূর্ণ, তবে এটি বিশ্বকাপের আগে মানিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।ইংল্যান্ড তাদের শেষ প্রীতি ম্যাচ খেলবে বুধবার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে।
প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ড
RELATED ARTICLES
