Homeআন্তর্জাতিকইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলে ইরানের হামলা চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। হামলার পর ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ইরানকে আমি পরামর্শ দেবো যে— তোমরা ক্ষেপণাস্ত্র ছুড়েছ, সেটাই যথেষ্ট। এখন আলোচনার টেবিলে ফিরে আসো এবং একটি চুক্তি করো।একই সঙ্গে বৈরুতে ইসরায়েলের হামলায় তিনি সন্তুষ্ট নন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।এর আগে, স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে এ হামলা চালানো হয়েছে।যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। হামলার পর তাৎক্ষণিক স্কুলসহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল।

সুত্র: আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments