Homeজাতীয়ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার দূরে।রোববার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য জানান।প্রাথমিকভাবে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো থেকে ভূমিকম্পের তথ্য মিলেছে। এছাড়া দেশের আরও বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ভুটানসহ নেপাল, ভারত ও চীনে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments