Homeখেলাধুলাবাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। ফলে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।মঙ্গলবার (৯ জুন) হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলায় ১১টায় শুরু হবে ম্যাচটি।দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। যদিও এই সিরিজে বেশ কয়েকজন নিয়মিত তারকাকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে তারা। সাম্প্রতিক সময়ে পেসারদের পারফরম্যান্স ও দলীয় রেকর্ডের কারণে বাংলাদেশকে হালকাভাবে নিতে পারছে না অস্ট্রেলিয়া।এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি মাত্র ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের নায়কোচিত সেঞ্চুরিতে সেই স্মরণীয় জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।সেই আশরাফুল এখন বাংলাদেশের ব্যাটিং কোচ। তার নির্দেশনায় দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জয়ের পাশাপাশি সিরিজও জেতার লক্ষ্য মিরাজদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments