এস এম আলম, ১০ জুন: ফৌজদারি বিচার দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় প্রসঙ্গে এই পুলিশ -ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকাল ৩:৩০ টায় পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, পুলিশ সুপার P.B.I জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী পরিচালক, পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডা. মোঃ রফিকুল হাসান, র্যাব কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান, পাবলিক প্রসিকিউটর গোলাম সারোওয়ার খান জুয়েল, পাবনা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, পাবনা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মলয় কুমার দাস রায়।
আরোও উপস্থিত ছিলেন পাবনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির ম্যাজিস্ট্রেটবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার ও ২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন, পুলিশ সুপার (সিআইডি), নির্বাহী প্রকৌশলীদের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরের জেলা পর্যায়ের প্রতিনিধিরা, জেল সুপার, প্রবেশন কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর ও জেলার বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জগণ।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দা তাবাসসুম ই জান্নাত।
স্বাগত বক্তব্যের পর সম্মেলনের ফোকাল পারসন হিসেবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান ফৌজদারি বিচারে যেসকল প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় সেগুলোর বিষয় ভিত্তিক উপস্থাপনা করেন।
সম্মেলনে ফৌজদারি বিচার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি, বিচার কার্যক্রমে পুলিশি তৎপরতা আরও সুসংগঠিত করা, দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে বিচার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এসব বিষয়ে বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সকল অংশীজন প্রতিষ্ঠান প্রতিনিধি স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রদান করেন।
সম্মেলনে পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, পাবনায় বিচার বিভাগ ও পুলিশের সমন্বয় চমৎকার। ইদানীং সামারি ট্রায়ালের মাধ্যমে যেভাবে মাদক অপরাধী ও অনান্য ছোট অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে তাতে আইন শৃঙ্খলায় ইতিবাচক প্রভাব পড়েছে। তিনি বলেন প্রয়োজনে নিজের ঘুম নষ্ট করে পাবনাবাসীর শান্তিপূর্ণ ঘুম নিশ্চিত করবেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন যে, জেলার সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমন্বয় করে কাজ করলেই সকল প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। বিচার কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে এ ধরনের পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিতে জেলা ম্যাজিস্ট্রেসির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মাদক মুক্ত সমাজ, নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পরিবেশ নিশ্চিতে নিয়মিত মামলা রুজুসহ সামারি ট্রায়াল চালানোর বিষয়ে সভায় সকলে ঐক্যমত্য প্রকাশ করেন। দ্রুত বিচার নিশ্চিতে চিহ্নিত প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের সমন্বিতভাবে কাজ করার জন্য সভার সকলে প্রতুশ্রুতি ব্যক্ত করেন।
পাবনা বারের সভাপতি জনাব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ বিচারে প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য এই ধরনের কনফারেন্স নিয়মিত অনুষ্ঠানের জোর দাবী করেন।
সম্মেলনের সমাপনী বক্তব্য প্রদান করেন সভাপতি ও পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা পালনের দিকনির্দেশনা দেন। তিনি সকলের সম্মিলিত সহযোগিতায় পাবনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সম্মেলনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
পাবনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
RELATED ARTICLES
