এস এম আলম, ৪ জুলাই: পাবনায় লতিফ টাওয়ার থেকে সদর হাসপাতাল গেট পর্যন্ত রাস্তা ডেন্স কার্পেটিং ও পাওয়ার হাউজ পাড়া রোড ডেন্স কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খাইরুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পাবনা জেলা বিএনপি সেলিম আহমেদ সহ বিএনপির নেতৃবৃন্দ।
পাবনায় ডেন্স কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন
RELATED ARTICLES
